অনেকেই হয়তো শেয়ার্ড হোস্টিং এর কথা শুনেছেন কিন্তু এই শেয়ার্ড হোস্টিং এর সুবিধা অসুবিধা সম্পর্কে জানেন না। আজাকের পোস্টে আমরা জানবো এটি সম্পর্কে। সেই সাথে শেয়ার্ড হোস্টিং কি?, শেয়ার্ড হোস্টিং কাদের জন্য, কখন শেয়ার্ড হোস্টিং ব্যবহার করবেন, শেয়ার্ড হোস্টিং এর সাথে VPS ও ডেডিকেটেড হোস্টিং এর তুলনা, ভালো শেয়ার্ড হোস্টিং কিভাবে চিনবেন ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে।
চলুন প্রথমেই জেনে নেওয়া যাক শেয়ার্ড হোস্টিং কী?
🗄️ শেয়ার্ড হোস্টিং কী?
সাধারণ ধারণা
শেয়ার্ড হোস্টিং হলো এমন এক ধরণের হোস্টিং সার্ভিস যেখানে একাধিক ওয়েবসাইট একটি মাত্র সার্ভার শেয়ার করে চলে। মানে এক বাসায় যেমন অনেকজন ভাড়াটিয়া থাকে, তাদের নিজ নিজ রুম থাকে এবং রুমে তালা দেওয়া থাকে। ঠিক তেমন ভাবেই এক সার্ভারে অনেক ওয়েবসাইট একসাথে হোস্ট করা হয়। যেখানে প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা একাউন্টের মাধ্যেমে সিকিউর করা থাকে।
কিভাবে কাজ করে?
একটি সার্ভারে নির্দিষ্ট রিসোর্স (RAM, CPU, Storage, Bandwidth) থাকে, যা প্রতিটি ওয়েবসাইটের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আপনার ওয়েবসাইট, আর অন্য দশজনের ওয়েবসাইট—সবই একই সার্ভারে চলছে। ঐ একই র্যাম, সিপিইউ, ডিস্ক স্পেস, ও ব্যান্ডউইথ ব্যবহার করে চলে।
✅শেয়ার্ড হোস্টিং এর সুবিধাসমূহ
চলুন এবার জেনে নেওয়া যাক Shared Hosting এর সুবিধাসমূহ
১. সাশ্রয়ী মূল্য
শেয়ার্ড হোস্টিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল এর সাশ্রয়ী মূল্য। যেহেতু একই সার্ভারের খরচ অনেক ব্যবহারকারী ভাগ করে নেয়, তাই প্রতিটি ব্যবহারকারীর জন্য খরচ VPS বা ডেডিকেটেড হোস্টিংয়ের তুলনায় কম হয়।
মাসিক ১০০৳ – ৫০০৳ এর মধ্যে পাওয়া যায়
নতুন ওয়েবসাইট বা ব্লগের জন্য আদর্শ
কোনো প্রকার হার্ডওয়্যার বিনিয়োগের প্রয়োজন নেই
২. ব্যবহারে সহজ
টেকনিক্যাল জ্ঞান না থাকলেও সহজে ব্যবহার করা যায়। শেয়ার্ড হোস্টিং পরিষেবাগুলি সাধারণত ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস সহ যেগুলো থাকে তা হলো:
cPanel বা Plesk এর মতো কন্ট্রোল প্যানেল
ওয়ান-ক্লিক ইনস্টলার (WordPress, Joomla ইত্যাদি)
অটোমেটেড ব্যাকআপ সিস্টেম
৩. রক্ষণাবেক্ষণের দায়িত্ব হোস্টিং কোম্পানির
আপনাকে সার্ভার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার আপডেট বা সিকিউরিটি প্যাচ সম্পর্কে চিন্তা করতে হবে না। হোস্টিং প্রদানকারী এই সমস্ত দায়িত্ব নেয়। সাধারণত যাদের এই দায়িত্ব নেওয়ার সময় নায় অথবা এগুলো রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানে না তাদের জন্য এক্ষেত্রে শেয়ার্ড হোস্টিং বেস্ট।
⚠️ শেয়ার্ড হোস্টিং এর অসুবিধাসমূহ
এতক্ষণে তো আমরা জেনে গেছি শেয়ার্ড হোস্টিং এর সুবিধাসমূহ। কি ভাবছেন? অসুবিধাগুলোও জানা দরকার! হ্যা, চলুন জেনে নেওয়া যাক শেয়ার্ড হোস্টিং এর কিছু অসুবিধার কথা।
১. সীমিত রিসোর্স
যেহেতু আপনি সার্ভার রিসোর্স শেয়ার করছেন, তাই আপনার পারফরম্যান্স অন্য ওয়েবসাইটের ট্রাফিক দ্বারা প্রভাবিত হতে পারে।
উচ্চ ট্রাফিকের সময় লোডিং স্পিড কমে যেতে পারে
CPU এবং RAM যেহেতু অন্যরাও ব্যবহার করছে। সেহেতু পারফরমেন্স কিছুটা মন মত নাও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় না।
২. নিরাপত্তা ঝুঁকি
একজন ইউজারের ওয়েবসাইট হ্যাক হলে, একই সার্ভারে থাকা অন্য ওয়েবসাইটগুলোরও ঝুঁকি থাকে। তবে সাধারণত সমস্যা দেখা যায় না।
৩. কাস্টমাইজেশনের সীমাবদ্ধতা
শেয়ার্ড হোস্টিংয়ে সাধারণত:
রুট অ্যাক্সেস থাকে না
সার্ভার সাইড সফটওয়্যার ইনস্টল করার ক্ষমতা সীমিত
নির্দিষ্ট কিছু সফটওয়্যার চালানোর অনুমতি নেই
৪. প্রযুক্তিগত সহায়তা
বেশিরভাগ শেয়ার্ড হোস্টিং প্রদানকারী ২৪/৭ কাস্টমার সাপোর্ট প্রদান করে। উদাহরণস্বরূপ, BengaliHost জার্মানি ভিত্তিক হোস্টিং প্রদানকারী হিসেবে বিশ্বস্ত সাপোর্ট প্রদান করে।
৫. একাধিক ওয়েবসাইট হোস্ট করার সুবিধা
অনেক শেয়ার্ড হোস্টিং প্ল্যানেই একাধিক ওয়েবসাইট হোস্ট করার সুযোগ থাকে—একটি মাত্র হোস্টিং দিয়ে একাধিক প্রজেক্ট চালানো যায়। অনেকে একটি ৫জিবি হোস্টিং কিনে ১০টি ওয়েবসাইট পর্যন্ত চালিয়ে থাকে।
৬. ফ্রিতে অনেক ফিচার
ফ্রি SSL, ইমেইল একাউন্ট, ওয়ান-ক্লিক ইনস্টলার (যেমনঃ WordPress), ব্যাকআপ অপশন ইত্যাদি অনেক কিছুই দেয়া হয় থাকে এই শেয়ার্ড হোস্টিং প্যাকেজের সাথে।
📌 কখন শেয়ার্ড হোস্টিং ব্যবহার করবেন?
ছোট ব্যবসা বা ব্যক্তিগত ওয়েবসাইট:
আপনার ওয়েবসাইট যদি ছোট আকারের হয়, যেমন: ব্যক্তিগত পোর্টফোলিও, ব্যক্তিগত ব্লগ, ছোট ই-কমার্ট ওয়েবসাইট, অথবা তথ্যমূলক ওয়েবসাইট তাহলে শেয়ার্ড হোস্টিং যথেষ্ট হবে। যেমন ধরুন আপনার ভিজিটর মাসে ২০/৩০ হাজার তাহলেও শেয়ার্ড হোস্টিং ব্যবহার করতে পারেন।
নতুন ব্লগ বা পোর্টফোলিও:
যদি এমন হয় আপনি কেবল আপনার ওয়েবসাইট বা ব্যবসা শুরু করছেন, বা শুরুতে আপনার মুলধন অল্প বা আপনি ভাবছেন প্রথম প্রথম আপনার ওয়েবসাইটে বেশি ভিজিটর আসবেনা। তাহলে আপনি নিশ্চিন্তে শেয়ার্ড হোস্টিং নিতে পারেন। এবং ব্যবসা বড় হওয়ার সাথে সাথে হোস্টিং প্যাকেজ চেন্জ করতে পারেন অথবা VPS, Dedicated হোস্টিং এ চলে যেতে পারেন।
🆚 শেয়ার্ড হোস্টিং বনাম VPS ও ডেডিকেটেড হোস্টিং
| বৈশিষ্ট্যসমূহ | শেয়ার্ড হোস্টিং | VPS হোস্টিং | ডেডিকেটেড হোস্টিং |
|---|---|---|---|
| পারফরম্যান্স | সাধারণ | মাঝারি থেকে ভালো | প্রিমিয়াম পারফরম্যান্স |
| মূল্য | সর্বনিম্ন (সাশ্রয়ী) | মাঝারি (মোটামুটি খরচ) | সর্বোচ্চ (বেশি খরচ) |
| নিয়ন্ত্রণ | সীমিত | মাঝারি স্তরের নিয়ন্ত্রণ | সম্পূর্ণ নিয়ন্ত্রণ |
| নিরাপত্তা | কম নিরাপত্তা | উন্নত নিরাপত্তা | সর্বোচ্চ নিরাপত্তা |
| রিসোর্স শেয়ারিং | হ্যাঁ, অন্যদের সঙ্গে | কিছুটা ভাগাভাগি | সম্পূর্ণ আলাদা (নির্দিষ্ট) |
| কাস্টমাইজেশন | সীমিত | অনেকটা কাস্টমাইজেশনযোগ্য | সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য |
| উপযুক্ত ব্যবহারকারী | নতুন ব্লগার/ছোট ব্যবসা | মিড-লেভেল ব্যবসা/ডেভেলপার | বড় প্রতিষ্ঠান/হাই ট্রাফিক সাইট |
🔍 ভালো শেয়ার্ড হোস্টিং প্রোভাইডার কীভাবে চিনবেন?
স্পিড ও আপটাইম রেটিং: ৮০-৯০% আপটাইম বিশিষ্ট প্রোভাইডার না নিয়ে , ৯৯.৯% আপটাইম থাকা প্রোভাইডারই বেছে নিতে হবে।
কাস্টমার সাপোর্ট: ২৪/৭ সাপোর্ট থাকতে হবে, যেন যেকোনো সমস্যা দ্রুত সমাধান পাওয়া যায়। শুধু মুখে ২৪/৭ সাপোর্ট বললেই হবেনা। একটু চেক করে নিতে পারেন।
ব্যাকআপ ও নিরাপত্তা সুবিধা: নিয়মিত ব্যাকআপ, মালওয়্যার স্ক্যান ও SSL সার্টিফিকেট থাকা জরুরি। তাই এগুলো আদৌ আছে কিনা সিওর হয়ে নিবেন।
📘 শেষ কথা (Conclusion)
শেয়ার্ড হোস্টিং নতুন ওয়েবসাইট মালিকদের জন্য একটি চমৎকার শুরু হতে পারে। এটি সাশ্রয়ী, ব্যবহারে সহজ এবং রক্ষণাবেক্ষণ-মুক্ত। তবে আপনার ওয়েবসাইট বড় হয়ে গেলে বা উচ্চ ট্রাফিক পেলে VPS বা ডেডিকেটেড সার্ভারে আপগ্রেড করে নিতে পারেন।
আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক হোস্টিং সমাধান বেছে নিন। আমাদের জার্মান সার্ভার শেয়ার্ড হোস্টিংটি হতে পারে আপনার জন্য সেরা একটি হোস্টিং প্যাকেজ। শেয়ার্ড হোস্টিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে BengaliHost-Contact এ যোগাযোগ করতে পারেন।
❓ সাধারণ প্রশ্নোত্তর (FAQs)
১. শেয়ার্ড হোস্টিং কি WordPress এর জন্য উপযুক্ত?
হ্যাঁ, বেশিরভাগ শেয়ার্ড হোস্টিং প্রোভাইডারই WordPress ইনস্টলেশনের জন্য অপ্টিমাইজড থাকে।
২. শেয়ার্ড হোস্টিং কি সাইট স্লো করে?
ট্রাফিক বাড়লে বা সার্ভারে অতিরিক্ত লোড পড়লে সাইট স্লো হতে পারে।
৩. কি পরিমাণ ট্রাফিক শেয়ার্ড হোস্টিং হ্যান্ডেল করতে পারে?
গড়পড়তা ট্রাফিক (প্রতি মাসে ১০,০০০–২০,০০০ ভিজিটর) ভালোভাবে হ্যান্ডেল করতে পারে।
৪. কি শেয়ার্ড হোস্টিং নিরাপদ?
পর্যাপ্ত নিরাপত্তা ফিচার থাকলে শেয়ার্ড হোস্টিং ব্যবহার নিরাপদ হতে পারে।
৫. ভবিষ্যতে কি VPS বা ডেডিকেটেডে মাইগ্রেট করা যায়?
অবশ্যই! অনেক প্রোভাইডার সহজেই আপগ্রেডের অপশন দিয়ে থাকে।

